নিজেকে বাঁচানোর জন্য সেলফ ডিফেন্স বা স্বপ্রতিরক্ষা সবার প্র্যজন। এই চিন্তাভাবনাকে সামনে রেখে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এনএসবিবি সংস্থার উদ্যোগে শুক্রবার সেলফ ডিফেন্স প্রশিক্ষণ শিবির শুরু হয়।
জানা যায়, এই শিবিরে প্রাথমিক স্বপ্রতিরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে জুনিয়ার চিকিৎসকদের। হাসপাতালের চিকিৎসকদের কোন প্রকার ত্রুটি না থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে হাসপাতালে রোগী মৃতু হয়ে থাকে, এই রোগী মৃত্যুর ক্ষোভের সামনে পরতে হয় চিকিৎসকদের। ফলে নয়া উদ্যোগ নিয়ে জুনিয়ার চিকিৎসকদের স্বপ্রতিরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রশিক্ষণ ৬ সপ্তাহ ধরে হবে বলে জানা গিয়েছে।
এই শিবিরের প্রশিক্ষণীয় নবোদয় চিকিৎসক জানান, তাদের সুরক্ষার জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। এই শিবিরে প্রশিক্ষণ দেওয়ায় খুশি তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/TrkeTXbiVZI